মাগুরানিউজ.কম:
জাটকা ইলিশ আমদানি, রফতানি ও বাজারে প্রকাশ্যে বিক্রি করার অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের ৩ মৎস্য ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গোপনে ও প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত জাটকা ইলিশ বিক্রি করে আসছিল। এসংবাদের ভিত্তিতে মৎস্য অফিসের সহযোগিতার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান উল্লাহ শরিফী রবিবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙ্গলবাঁধ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় জাটকা রক্ষায় প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রির দায়ে বাজারের মৎস্য ব্যবসায়ী পরিতোষ বিশ্বাসের পুত্র আশুতোষ বিশ্বাসকে ৫’হাজার টাকা, কাঞ্চিরাম সরকারের পুত্র সঞ্জয় সরকারকে ২’হাজার টাকা ও সরকারি কাজে বাঁধা প্রদান করার দায়ে তোবারেক বিশ্বাসের পুত্র মসিয়ার রহমানকে ৫’শত টাকা জরিমানা করা হয়েছে।
পরে আটককৃত মাছ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জনসমক্ষে লাঙ্গলবাঁধ ও ছাবিনগর হাফিজিয়া এতিমখানায় বিতরণ করা হয়।


