মাগুরানিউজ.কম:
আমন ধান ঘরে তুলতে শুরু করেছেন মাগুরার কৃষকরা। আমন ধানের সোঁদা গন্ধে ভরে উঠছে আবহমান গ্রামীণ জনপদ। সোনালি মাঠ এখন হেমন্তের পাকা ধানে ভরপুর। মাঠে মাঠে শুরু হয়েছে ধান কাটার উৎসব।
এরপর হবে কৃষকের আঙিনায় সোনারাঙা ধানের ছড়াছড়ি, গোলাভরা ধান এবং ধান থেকে চাল। তারপর নানা রকম পিঠা-পুলি বানানো আর খাওয়ার ধুম। ইতোমধ্যে হাট-বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। তবে কৃষকের আশঙ্কা পাটের মতো ধানের বাজার দমে যাবে কিনা!


