শ্রীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিককে দণ্ড

মাগুরানিউজ.কম:

আশরাফ হোসেন পল্টু-

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া গোপনে অবৈধভাবে গড়াই নদীতে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার জব্দ ও মালিককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতে।

জানা যায়, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বিকয়া গ্রামের গফুর আলী মণ্ডলের ছেলে তারেক আলী মণ্ডল দীর্ঘদিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে গোপনে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রাকসাকান্দি অঞ্চলের গড়াই নদীতে ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।

এ সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্লাহ শরিফী মঙ্গলবার বিকেলে উক্ত এলাকায় সঙ্গীয় পুলিশ নিয়ে নৌকাযোগে গভীর নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজার মালিক তারেককে ১০দিনের কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: