স্বপ্নে আঘাত হেনেছে বৃষ্টি!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরাতে সকাল হলেই প্রতিটি হাট-বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে। ভটভটি, ভ্যানে এসব সবজি শহরের বাজারে আসছে। কেনাবেচাও ভালোই হচ্ছিল। লাভের মুখ দেখছিল চাষিরা। কিন্তু বৃহস্পতিবার থেকে চলা ৩ দিনের বৃষ্টি তাদের বেশিরভাগর মুখের হাসি কেড়ে নিয়েছে।

ধানসহ অন্যান্য ফসল আবাদ করে একের পর এক লোকসান গুনে এবার শীতের সবজিতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছিলেন জেলার কৃষকেরা। কিন্তু তাদের স্বপ্নতে আঘাত হেনেছে বৃষ্টি।

শ্রীপুর এলাকার চাষি মো. মুকুল, জাকির হোসেন, মতিয়ার হোসেনসহ একাধিক কৃষক বলেন, কয়েক বছর ধরে ধান চাষে আমরা ভালো দাম না পাওয়ায় শীতের সবজি আবাদ করে দুটো টাকার মুখ দেখছিলাম এখন চিন্তায় পড়ে গেছি।

অবিরাম বৃষ্টি ও বাতাসে রোপা আমন ধান, খরিপ-১ সবজি, শীতের আগাম সবজিসহ মরিচ, কলা ও পেঁপের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানেই ধানের পাকা শীষ মাটিতে পড়ে আছে। এছাড়া আধা-পাকা ধানের শীষ ভেঙ্গে গেছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, রোপা আমন পাঁচ হাজার ৭৫০ হেক্টর, খরিপ-১ সবজি ৫৫০ হেক্টর, শীতের আগাম সবজি ৬০ হেক্টর, মরিচ ১০০ হেক্টর, কলা ৮০ হেক্টর ও পেঁপে ১১০ হেক্টর জামির ফসলের ক্ষতি হয়েছে।

শ্রীপুরের পেঁপে চাষী আশিক বলেন, ‘আমার তিন একর জমির প্রায় সব পেঁপে গাছই কম বেশি ক্ষতি হয়েছে। বৃষ্টিতে ও বাতাসে পড়া পেঁপে বিক্রয় করার জন্য কোনো ব্যাপারী পচ্ছি না।’

মাগুরা সদরের কৃষক মতিয়ার রহমান বলেন, ‘ধানের দাম বেশি থাকায় আমি আট একর জমিতে রোপা ধান চাষ করেছি কিন্তু বেশির ভাগ জমির ধানই এখন পানির নিচে।’

মাগুরা জেলা কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম সাহা বলেন, ‘প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করেছি, তবে এর পরিমাণ আরো বাড়তে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: