মাগুরায় রাজন হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার কৃতি ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন হত্যার প্রতিবাদে আজ মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে শহরের পিটিআই এর সামনে বিশ্বরোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘মাগুরার সর্বস্তরের শান্তিপ্রিয় জনগণ’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার কাজ সম্পন্নের পাশাপাশি খুনী মীর আবু সাঈদসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন রাজনের বড়ভাই সেলিম খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এ্যাড. আশরাফ হোসেন খান, আতিয়ার রহমান নিহার, কনক খান, নাহিদ খান, রিফাত খান প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালে কুখ্যাত সন্ত্রাসীরা মাগুরা সরকারি কলেজে নির্মমভাবে রাজনকে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে ১৮ জনের নামে একটি মামলা হয় যেটি বর্তমানে বিচারাধীন রয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: