মাগুরায় মদ খাইয়ে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন-

মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের মালো পাড়ায় দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এদিকে ঘটনাটি মিমাংসার নামে সালিশ বসিয়ে অভিযুক্ত ধর্ষক ও ধর্ষিতা উভয়ের পরিবারকেই জরিমানা করেছে স্থানীয় ইউপি মেম্বর ও সামাজিক নেতারা। জরিমানার টাকা আদায় নিয়ে নিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, এলাকার বখাটে যুবক সুদেব বিশ্বাস দূর্গাপূজার দশমীর রাতে মালো পাড়ার দশম শ্রেণী পড়ুয়া ওই স্কুল ছাত্রীকে নিজ ঘরে ডেকে এনে কৌশলে মদ খাইয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে গত ৬ সেপ্টেম্বর মালো পাড়ার সামাজিক মাতব্বর শ্রীধাম বিশ্বাস ও শ্রীরাম চন্দ্র বিশ্বাস স্থানীয় মেম্বর আব্দুল হামিদকে ডেকে এনে সালিশ বসান। সালিশে অভিযুক্ত ধর্ষক সুদেবকে ১৫ হাজার ও ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সালিশ থেকে ১০ দিনের মধ্যে মালোপাড়া মাতব্বরদের কাছে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জরিমানার টাকা আদায় নিয়ে ১৮ সেপ্টেমবর বুধবার দুই পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষে ১০ জন আহত হন। আহতের মধ্যে ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী বখাটে সুদেবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। যদিও সুদেব তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছে। এদিকে গ্রাম্য মাতবর ও ইউপি মেম্বরের সালিশ বসিয়ে জমিরামানা আদায়ের এখতিয়ার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

মাতবররা বলছেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা সালিশ বসিয়ে ঘটনাটি মিমাংসা করেছেন গ্রাম্য মাতব্বর।

এদিকে পুলিশ বলছে, ইউপি মেম্বর বা গ্রাম্য মাতবরদের এ ধরনের সালিশ করার এখতিয়ার নেই। তারা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন। তবে স্থানীয় নাকোল ফাড়ি পুলিশ বা শ্রীপুর থানা পুলিশ এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: