মাগুরানিউজ.কম:
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশের ন্যায় অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে মাগুরাতেও। শুক্রবার (২০ অক্টোবর) রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। দিনভর ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এতে ছুটির দিন হলেও স্বাভাবিক জীবনযাত্রার ব্যাপক ছন্দপতন ঘটেছে।
সাপ্তাহিক ছুটির দিন সকালে কাঁচাবাজারে গিয়ে দুর্ভোগে পড়েন শহরবাসী। বৃষ্টির পানিতে কাদা-পানি মিলে একাকার হয়ে যায়। বৃষ্টিতে ভিজে, কাদা মাড়িয়ে সবাইকে বাড়ির বাজার করতে হয়েছে।
বৃষ্টির কারণে সারাদিনই সূর্যের মুখ দেখা যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন মাগুরা অঞ্চলের মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। ছুটির দিনে অনেকে ঘরবন্দি হয়ে পড়েছেন। টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে এ অঞ্চলের শীতকালীন সবজির আবাদ। শহরের নিম্নাঞ্চলে এরই মধ্যে বৃষ্টির পানি জমে গেছে। ফুটপাতের দোকানগুলো রয়েছে বন্ধ।
আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত শুরু হয়েছে।


