মাগুরায় দুই পক্ষের সংঘর্ষ, আটক ৮

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বাধা দিতে গিয়ে ৫ জন আহত হন। এদের মধ্যে বেগম খাতুন (৩৫) নামে এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামে শনিবার এ সংঘর্ষ হয়েছে।

গ্রামবাসী জানিয়েছেন, জমি নিয়ে শ্রীকোল গ্রামের আমীর শেখের সঙ্গে রতন শেখের বিরোধ চলে আসছিল।শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন আমীর শেখের স্ত্রী বেগম খাতুনকে বেদম মারধর করে। এ ঘটনায় সেখানে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষই মুখোমুখি অবস্থান নেয়। এর জের ধরে প্রতিপক্ষ ১০ বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. রেজাউল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: