শ্রীপুরে আয়কর মেলা অনুষ্ঠিত

মাগুরানিউজ.কম: 

আশরাফ হোসেন পল্টু-

করবান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠা, করদাতা সেবার মান বৃদ্ধির মাধ্যমে দেশের রাজস্ব ভান্ডারকে আরো শক্তিশালী করার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে নিয়ে খুলনা কর অঞ্চলাধীন মাগুরা সার্কেল-১০ এর আয়োজনে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও দুইদিন ব্যাপী আয়কর মেলা আজ শেষ হয়েছে।

মাগুরা সার্কেলের সহকারী কর কমিশনার মোঃ আহসান-উজ-জামান এর সভাপতিত্বে মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী।

বিশেষ অতিথি ছিলেন মাগুরার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আয়কর আইনজীবি সমিতি’র সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলী, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মসিয়ার রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি মোঃ মসিয়ার রহমান ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরার সার্কেলের সহকারী কর কমিশনার মোঃ আহসান-উজ-জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী, ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান ও ইন্সপেক্টর মোঃ আবু সাইদ প্রমূখ।

মেলায় ১০টি ষ্টলে কর বিভাগের সদস্যদের মাধ্যমে করদাতাদের কর সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা পর্যায়ে কর বিভাগের এধরনের সুবিধা পেয়ে সরকারী কর্মকর্তা,কর্মচারী,শিক্ষক ও ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান,রিটার্ন জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: