মাগুরানিউজ.কম:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ক্রিড়া সংগঠক শিশির সরকার।
শিশির বলেন, দুর্গাপূজা কিংবা অন্যান্য পূজা-পার্বণ বাংলার শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতির গভীর থেকে উৎসারিত- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ধর্মের গণ্ডিতে কখনো আবদ্ধ থাকেনি উৎসব। ধর্ম সম্প্রদায়ের কিন্তু উৎসব সর্বজনীন। দুর্গোৎসব সত্য-সুন্দর আর মঙ্গলালোকে উদ্ভাসিত হোক, দূরীভূত হোক সকল অশুভ আর পঙ্কিলতা।
তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।


