শ্রীপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মাগুরানিউজ.কম:

আশরাফ হোসেন পল্টু –

মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে শনিবার সন্ধ্যায় পোষা বিষাক্ত গোখরা সাপের কামড়ে রাশেদুল বিশ্বাস (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
 
নিহতের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার টুপিপাড়া গ্রামের মৃত ছাকেন বিশ্বাসের পুত্র সাপুড়ে রাশেদুল বিশ্বাস দীর্ঘদিন ধরে মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিযোগিতামূলক সাপ খেলা ও সাপ ধরা দেখিয়ে ব্যাপক খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু সাপ নিয়ে খেলা করতে করতেই শেষ পর্যন্ত পোষা সাপের কামড়েই তার অকাল মৃত্যু ঘটল। 
 
উপকারভোগীদের মধ্যে অনেকেই বলেন, এলাকার কোন ব্যক্তির গৃহে বিষাক্ত সাপ প্রবেশ করলে বা গর্তে সাপের কোন গন্ধ পেলেই সে ছুটে যেত সাপ ধরার উদ্দেশ্যে ওই ব্যক্তির গৃহে। দিনেদিনে সাপ ধরার পর সেগুলি সংরক্ষণ করতে করতে তার বাড়িটি এক সময় সাপের বাড়িতে পরিণত হয়েছিল। দীর্ঘদিন ধরে সাপগুলো নিয়ে খেলা করতে করতে এবং নিয়মিত যত্ন করায় একপর্যায়ে সাপুড়ে রাশেদুলের সাথে সাপের এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। 
 
এ সম্পর্কের সূত্রধরেই শনিবার সকালে সাপুড়ে রাশেদুল তার বাড়ির একটি পোষা গোখরা সাপের গায়ের খোসা ছাড়াতে গিয়ে ওই সাপের কামড়ে আহত হয়। আহত অবস্থায় পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে স্থানীয় ওঝা, কবিরাজের নিকট নিয়ে বিষমুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি ঘটলে ওইদিন বিকেলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: