চাহিদার শীর্ষে মাগুরার লেবু

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরার লেবুর সুখ্যাতি সর্বত্র। চলতি মৌসুমে নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হওয়ার কারণে লেবুর ফলন ভালো হয়েছে। লেবুর দাম ভালো থাকায় কৃষকেরা বেজায় খুশি। দেশে-বিদেশে লেবুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। দিন দিন প্রতিযোগিতামূলক লেবুর আবাদ শুরু হয়েছে মাগুরা অঞ্চলে। এতে কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে অনেক মানুষের। সুস্বাদু হওয়ায় এ অঞ্চলের লেবুর চাহিদা অনেক বেশি। ফাল্গুন-চৈত্র মাসে লেবুর ফুল আসে এবং জৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসজুড়ে ফলন পাওয়া যায়।

লেবু চাষীদের সূত্রে জানা যায়, লেবু সাধারণত ৫ জাতের হয়ে থাকে। এগুলো হচ্ছে কাগজী লেবু, পাতী, এলাচী, বাতাবী ও নতুন জাতের হাইব্রিড সিডলেস নামে একটি লেবু চাষও বর্তমানে হচ্ছে। কাগজী লেবু ছোট আকৃতির হয় আর এর চাহিদা সর্বাধিক।

তারা বললেন, প্রতিদিন প্রচুর লেবু বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতিটি লেবু আড়াই থেকে ৩ টাকায় বিক্রি হচ্ছে মাগুরার বিভিন্ন বাজারে। মাগুরায় উৎপাদিত এ লেবু ঢাকার কাওরানবাজারসহ দেশের বিভিন্ন বড় বড় বাজারে সরবরাহ করে থাকেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে লেবু সংগ্রহ করেন। এ অঞ্চলের উৎপাদিত লেবু শুধু দেশেই নয়, বিদেশেও রফতানি হচ্ছে। যাচ্ছে ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যেও।

 

এ ব্যাপারে মাগুরাতে লেবু সংগ্রহে আসা মিরপুর বাজারের আব্দুল করিম নামে এক ব্যবসায়ী বলেন, বর্তমান সময়ে লেবুর চাহিদা বেশি হওয়ায় দেশীয় বাজারজাতকরণ শেষে বিদেশেও রফতানি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: