মাগুরায় হামলার শিকার মুক্তিযোদ্ধার মৃত্যু, আটক দুই

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় ভাই ভাতিজার মারধরে এক মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। মাগুরায় শ্রীপুর উপজেলার নবগ্রামে এ ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার রাতে মুক্তিযোদ্ধা ওয়াজেদ বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাসের সঙ্গে চাচা রায়হান বিশ্বাস ও চাচাতো ভাই রাজু বিশ্বাসের হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় ওয়াজেদ বিশ্বাস পরিস্থিতি শান্ত করতে এলে তাকেও মারধর করেন ভাই ও ভাতিজা। এতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে দ্বারিয়াপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধার ভাই রায়হান বিশ্বাস ও ভাতিজা কাওছার বিশ্বাসকে ঘটনার দিনই আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: