শ্রীপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও কৃষি উপকরণ বিতরণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে বুধবার দুপুরে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে চলতি রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মসুর, মুগ, সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ ও ভুট্টার বীজসহ কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা।

No description available.

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বিএম সাইফুজ্জামান স্পপন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, চলতি রবি মৌসুমে ৬ হাজার ৭’শ ৯০ জন কৃষকের মাঝে জন প্রতি বিনামূল্যে সরিষা চাষিদের ১ কেজি সরিষা বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। ভুট্টা চাষিদের জন্য ২ কেজি ভুট্টা বীজ, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি। পেঁয়াজ চাষিদের জন্য ১ কেজি পেঁয়াজের বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। মসুর চাষিদের জন্য ৫ কেজি বীজ, ডিএপি সার ৫ কেজি ও এমওপি সার ৫ কেজি। গম চাষিদের জন্য ২০ কেজি গমের বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। এবং মুগ চাষিদের জন্য মুগের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার প্রদান করা হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: