শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস ইকরাম আলী’র স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস ইকরাম আলী’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর।

বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু’র সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাজু, মিয়া বাছিরুজ্জামান, গাজী শহিদুল ইসলাম, শেখ কাওয়ার আলী প্রমুখ।

শোক সভা শেষে শ্রীপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা লিয়াকত আলী মরহুমের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: