মাগুরানিউজ.কমঃ
যেন কোন মহামান্যকে সংবর্ধনা দেবার জন্য গালিচা বিছানো হয়েছে। হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে এনে দে হাট থেকে মাঠ থেকে, নইলে বাঁধব না বাঁধব না চুল। প্রচলিত এই গানটির মত যদি কোন অষ্টাদশী কন্যা বায়না ধরে বসে তবে তার মান ভাঙাতে গাঁদা ফুলের সন্ধানে মাগুরা শহর সংলগ্ন শিবরামপুর গ্রামে আসতে হবে। নানা জাতের বিভিন্ন রঙের গাঁদা ফুল পাওয়া যায় এখানে। লাল, কমলা ও হলুদ গাঁদা ফুলের চাষ বেশি হয় এখানে। মাঠজুড়ে ছড়িয়ে থাকা ফুলের ঝোপা দেখে দূর থেকে মনে হয় সবুজ মাঠে যেন কোন মহামান্যকে সংবর্ধনা দেবার জন্য হলুদ গালিচা বিছানো হয়েছে।


