শালিখায় গাজাসহ দুই মাদক ব্যাবসায়ী ও জুয়া খেলার সরঞ্জাম সহ চারজন আটক

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় ৪ শ গ্রাম গাঁজাসহ দুইজন এবং জুয়াখেলার সরঞ্জাম সহ চারজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সদর আড়পাড়ার বাস স্ট্যান্ডের পাশ থেকে  শনিবার সন্ধ্যায়   ৪ শ  গ্রাম গাজা সহ  উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্ল্যার ছেলে মোঃ নাজমুল মোল্ল্যা(৩৮) এবং একই গ্রামের মৃত মোজাম শেখ এর ছেলে মোঃ সিহাব শেখ(৪৫)কে আটক করা হয় ।
এদিকে ভিন্য অভিযানে শনিবার  গভীর রাতে  উপজেলার শলই ফুলবাড়ি গ্রাম থেকে জুয়াখেলার সরঞ্জাম সহ চারজনকে আটক করে শালিখা থানা পুলিশ। আটককৃতরা হলেন,উপজেলার ফুলবাড়ি গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে মোঃ পরশ(৩২),একই গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে সুকান্ত বিশ্বাস (২৯),মৃত ওসমান বিশ্বাসের ছেলে আকিয়ার বিশ্বাস(৫০) ও মৃত সাদেক আলীর  ছেলে নাজির আলী বিশ্বাস (৪০)।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন  বলেন, মাগুরা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায়  মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে শালিখা থানা পুলিশ। তারই অংশ হিসাবে মাদক সহ দুইজন ও জুয়ার সরঞ্জামসহ চারজনকে আটক করা হয় । তাদের  বিরুদ্ধে্ শালিখা থানায় পৃথকভাবে দুইটি মামলা হয়েছে এবং আজ রবিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে৷
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: