শালিখার শ্রীহট্র মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখার শ্রীহট্র মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।

দুইদিন ব্যাপি অনুষ্ঠানের শেষ দিন শনিবার বিকাল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শ্যামল কুমার দে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সভাপতি রাম মহন দে মন্ডল, জেলা পরিষদের সদস্য আবুল কাসেম মিনাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: