শিশুদের মায়েরাও পাবেন উপবৃত্তি, মাগুরায় অতিঃ সচিব প্রাথমিক ও গণশিক্ষা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের এক কোটি ৩০ লাখ মাকে উপবৃত্তি দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ উপবৃত্তির টাকা মায়েদের কাছে পৌঁছে যাবে। এ ছাড়া সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল-হোসেন গতকাল শুক্রবার দুপুরে মাগুরা সদরের রাউতড়া হৃদয়নাথ স্কুল ও কলেজ মিলনায়তনে প্রধান শিক্ষক ও মায়েদের অংশগ্রহণে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক এক সমাবেশে এ তথ্য দিয়েছেন। মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন।

সমাবেশে সদর উপজেলার সাত শতাধিক বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও মা অংশ নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: