মাগুরায় পানিতে টইটুম্বুর জমিতে উৎসবমুখর পরিবেশে চলছে আমন চারা রোপণ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

বর্ষার ভরা মৌসুমে জেলার চারদিকে চলছে আমন আবাদের ধুম। পানিতে টইটুম্বুর জমিতে উৎসবমুখর পরিবেশে চলছে আমন চারা রোপণের কাজ। দেখা মিলছে দল বেঁধে চারা লাগানোর চিত্রও।

শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা আট জনে সাড়ে পাঁচ বিঘা জমি চুক্তিতে নিয়েছি। চারা রোপণের পর সাড়ে পাঁচ হাজার টাকা পাবো। পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। জমিতে আটকা রয়েছে যথেষ্ট পানি। যার ফলে চারা লাগাতে বেশ স্বাচ্ছন্দ্য পাচ্ছি আমরা।’

সদরের কৃষক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমন মৌসুমে ধানের ভালো বাজার পাওয়া যাবে। লোকসান হবে না।’

জেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে কৃষকদের ব্যস্ততার চিত্র। কেউবা জমি তৈরি, কেউবা বীজতলা থেকে বীজ তোলা, কেউবা জমি চাষ আর কেউবা ব্যস্ত রোপণে।

কৃষি বিভাগ সূত্র জানায়, বর্ষার ভরা মৌসুমে বৃষ্টিপাত হওয়ায় অনেকটা আগে ভাগেই আমন আবাদে নেমে পড়েছেন কৃষকরা। আগাম করায় ক্ষতি থেকে রক্ষা, উৎপাদন এবং দাম ভালো পাবেন বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: