মাগুরায় বাস চাপায় শালী-দুলাভাই নিহত

মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার শালিখা উপজেলা সদরে ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়ায় বাস চাপায় নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে আড়পাড়া ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হচ্ছেন- মোটরসাইকেল চালক আতিক মুন্সী (৩৫)। তিনি নাঘোষা গ্রামের শরিফুল মুন্সীর ছেলে। নিহত নারী আতিকের শ্যালিকা সাথী খাতুন (১৭)। তিনি যশোরের বাঘারপাড়ার কবির হোসেনের মেয়ে।    
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে শ্যালিকা সাথী খাতুনকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে আড়পাড়া থেকে যশোরের বাঘারপাড়ায় শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন আতিক। পথে আড়পাড়া ডিগ্রী কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা শাহজাহান পরিবহনের একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: