মাগুরায় ১৫৭ বস্তা চোরাই চাল উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী বাজারের একটি গুদাম থেকে ১৫৭ বস্তা চোরাই চাল উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ। আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ উদ্ধার অভিযান চালায়।

শালিখা থানার ওসি মোহাম্মদ রবিউল হোসেন জানান, নওগাঁ জেলার মৌ অ্যাগ্রো অটো রাইচ মিলের ৩৫০ বস্তা চাল গত ১৫ জুন একটি কাভার্ডভ্যানে চট্টগ্রামের পাহাড়তলির এক ব্যবসায়ীর কাছে পাঠানো হয়। বগুড়া জেলার সান্তাহার থেকে চালক ইব্রাহিম চাল ভর্তি কাভার্ডভানটি নিয়ে পালিয়ে যায়।
 
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কাভার্ডভ্যানসহ ৬৫ বস্তা চাউল যশোর থেকে উদ্ধার করা হয় এবং বুধবার দুপুরে বুনাগাতি বাজারের মো. ইমরান হোসেনের ভাড়া করা এই গুদাম  থেকে ১৫৭ বস্তা চাউল উদ্ধার হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ইমরান পালিয়ে যায়। ইমরান ও কাভার্ডভ্যান চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
 
চুরি হওয়া চালের মধ্যে বাকি ১২৮ বস্তা চাল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। গুদামের মালিক বুনাগাতির মো. নুর ইসলাম জানান, গত ১৪ জুন ইমরান হোসেন নামে হাটবাড়িয়ার এক ব্যক্তি আমার গুদামটি ভাড়া নেয়। ভাড়া নেয়ার তিনদিন পর ১৭ জুন গুদামে এ চালগুলো রাখে। এগুলো কেনা চাল বলে ইমরান আমাকে জানিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: