মাগুরার বাজারে এখন পাটশাকের প্রাচুর্য

মাগুরানিউজ.কমঃ

ডেস্ক রিপোর্ট-

পাটশাকের চচ্চরি কিংবা ডাল দিয়ে পাটশাক খেতে ভালোবাসেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর।বাজারে এখন প্রচুর পাটশাক পাওয়া যাচ্ছে।

মাগুরার মাঠ জুড়ে এখন পাটশাক আর পাটশাক। সদরের মঘি এলাকায় মাঠে দূর থেকে দেখতে পেলাম কয়েকজন কৃষক পাট শাকের গাছ পরিচর্যা করছে। সেখানে গিয়ে কথা হলো কৃষক ফজল, আসাদ, মুরাদ, আতিকুর সহ অনেকের সাথে। সাংবাদিক পরিচয় পেয়ে তারা এ প্রতিবেদকে জানান, পাটশাক অর্থকরী ফসল। তারা সবাই একেকজনে ৪/৫ বিঘা জমিতে পাট শাক চাষ করেছে। 

পাট সাধারণত আঁশ হিসেবে পরিচিত। তবে আঁশ হিসেবে ব্যবহারের বহু আগে থেকে শাকের ব্যবহার চলে আসছে।পাটের পাতায় রয়েছে অনেক জানা অজানা পুষ্টি ও ওষুধি গুণ। পাট শাক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন হৃৎপিন্ডের দক্ষতা বৃদ্ধি করে, হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শক্ত হাড় গঠন করে।

মাগুরার বাজারে পাটশাক প্রতি আঁটি পরিমান ভেদে ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: