মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখায় ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০১৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ মমিন উদ্দিন পুরস্কার বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রবিউল হোসেন ওসি শালিখা থানা, এ্যাডঃ শ্যামল কুমার দে, মোঃ আরজ আলী বিশ্বাস, মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।


