আজ রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
মাগুরানিউজ.কমঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় রবিবার মাগুরার শালিখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। সকালে তালখড়ি শহীদ বেদিতে পুষ্পাঞ্জলী অর্পণের মধ্যদিয়ে শুরু হয় দিনের কর্মসূচী।
শহীদ বেদিতে পুষ্পান্জলী অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার। শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ আপামর জনসাধারণ।
এরপর আড়পাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ প্রদর্শনী। পুলিশ, আনসার, বিএনসিসি, রোভার স্কাউটস, গার্লগাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এরপর স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।


