মাগুরায় সর্প দংশনে সাপুড়ে পিতা পুত্রের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় সর্প দংশনে পিতা পুত্রের মৃত্যু ঘটেছে। সদরের আলমখালী বাজারের পাশে নন্দীপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছে নন্দীপাড়া গ্রামের সাপুড়ে মনিপদ বিশ্বাস (৬০) ও তার ছেলে কুমারেশ বিশ্বাস (৩০)।

নিহতের পরিবারের সদস্য বিজলী বিশ্বাস গণমাধ্যমে জানান, শুক্রবার দুপুরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে তারা দু’জন পার্শবর্তী নড়িহাটি কালিমন্দিরে সাপ ধরতে যায়। সেখানে সাপের কামড়ে অসুস্থ হয়ে বিকালে মারা যায় কুমারেশ। পরে বাড়িতে এসে ধৃত সাপ দুটি মাটির হাড়ি থেকে বের করার সময় এটির কামড়ে অসুস্থ হয় সাপুড়ে মনিপদ বিশ্বাস। সন্ধ্যায় তাকে স্থানীয় ভাবে চিকিৎসার পর মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে তারা দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরার্শ দেন। এ সময় মনিপদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

মনিপদ বিশ্বাস দীর্ঘ ৪০ বছর ধরে সাপ ধরা ও বিক্রির পেশায় সম্পৃক্ত। ঘটনার দিন ধৃত সাপ দুটিকে সে শফিকুল নামে এক সাপুড়ের কাছে বিক্রির জন্য মাটির হাড়ি থেকে সেগুলো বের করছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: