আজ শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ (মহম্মদপুর -শালিখা, মাগুরা সদর ৪ ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিয়ার রহমান সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ, গনসংযোগ এবং পথ সভা করেছেন, সোমবার শালিখা উপজেলার গঙ্গারামপুর,বুনাগাতী, আড়পাড়া, সিমাখালিসহ বিভিন্ন বাজারে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।এবং শালিখা উপজেলার হরিশপুর বাজার ও কাতলী বাজারে গনসংযোগ ও পথ সভা করেছেন।
এ সময় তিনি সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন ও আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিয়ার রহমান সাংবাদিকদের জানান, আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামতে একটু দেরি হয়েছে। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়ার কথা থাকলেও আমাদের প্রতীক বরাদ্ধ নিয়ে একটু জটিলতা ছিল আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালত থেকে ২৮ ডিসেম্বর আমাদের নির্দেশনা দিলে,আমরা ২৯ তারিখে ঈগল প্রতিক নিয়ে মাঠে নামতে পেরেছি আশা করছি জনগণ আমাদের পক্ষে আছে আমি আশাবাদী ৭ জানুয়ারী নির্বিচনে ঈগল প্রতীক বিপুল ভোটে বিজয় অর্জন করবে।

