আজ বুধবার, জুলাই ২৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে উফশী ধান প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ২শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন শালিখা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় ও উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন এর তত্ত্বাবধানে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী উপস্থিত থেকে কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দিয়ে বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এসময় কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সঞ্জয় হালদারসহ , বিভিন্ন ব্লকে কর্মর উপসহকারী কৃষি কর্মকর্তাগন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষানী, আওয়ামী লীগ, কৃষকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শালিখা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
তথ্য মতে, সুবিধাভোগী প্রতি কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের বোরো ধানের বীজ, ১০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসের দেওয়া হিসেব মতে, উপজেলার মোট ৩,২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ১৬ হাজার কেজি ধানের বীজ, ৩২ হাজার কেজি ডিএপি সার ও ৩২ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়।

