শালিখায় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলার শিক্ষার্থী ও যুবকদের তৈরি ‘একটি  সামাজিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সৎ সংঘ ব্লাড ব্যাংকের  উদ্যোগে দিনব্যাপী ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টা হতে বিকাল ৪ টা পর্যন্ত শালিখার হরিশপুর  বাজারে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসময় বিনামূল্যে হরিশপুর দাখিল মাদ্রাসার সকল শিক্ষার্থী ও  এলাকার প্রায় ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সৎ সংঘ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান আকাশের সার্বিক সহযোগিতায়। সংগঠনের সভাপতি আল-আমিন,সহ-সভাপতি মোঃ  হাদিউজ্জামান, সাধারণ সম্পাদক তুসার ইমরানের সার্বিক তত্বাবধায়নে  স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তরিকুল ইসলাম,মোঃ ইসমাইল,আশিক ইসলাম সহ সকল সদস্যরা এ ক্যাম্পেইন পরিচালনা করেন।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সৎ সংঘ ব্লাড ব্যাংক  এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো রিলেটিভের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো এবং ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবো।
ক্যাম্পেইনের দায়িত্বে থাকা সংগঠনের সহ-সভাপতি হাদিউজ্জামান বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে বিভিন্ন স্কুল- মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। হরিশপুর দাখিল মাদ্রাসার শিক্ষকদের ধন্যবাদ জানাই আমাদের আহবানে সাড়া দিয়ে শিক্ষার্থীদের গ্রুপ নির্নয়ে সহযোগিতা করেছেন।সর্বপরি  শিক্ষার্থী, এলাকার যুবক ও সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানাই।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: