আজ শনিবার, অক্টোবর ২৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ (পুরুষ ও মহিলা) ২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে (২০ আগষ্ট থেকে ৩১আগষ্ট) ১০ দিন ব্যাপি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) ৬ষ্ঠ তম দিনে ভিডিপি প্রশিক্ষণার্থীদের নিয়ে নির্বাচনী মহড়া করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
শনিবার ১২ টায় উপজেলার শতখালী ইউনিয়নের শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে ভিডিপি প্রশিক্ষণ ক্লাসে নির্বাচন বিষয়ে এবং ভিডিপি (পুরষ ও মহিলা) সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন (বিনু) জানান, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের দক্ষতার সহিত ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আমিনুর রহমান, শতখালী দারুল উলুম মাদ্রাসার সুপার মোঃ হাফিজুর রহমানসহ ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও ইউনিয়ন প্লাটুন কামান্ডার সহ ভিডিপি প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

