আজ বুধবার, অক্টোবর ২৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলার শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষায় শতভাগ পাশ করা কৃতি ছাত্র – ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে ২০২৩ সালে দাখিল পরিক্ষায় শতভাগ পাশ করা ছাত্র ছাত্রীদরকে সংবর্ধনা দেওয়া হয়।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুূূদ আলম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম লিটন, উপজেলা, ওয়ার্ড সদস্য মান্নান শিকদার, আবু জাফর মোল্লা, এবং অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি মামুন বিশ্বাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।পরে দাখিল পরীক্ষায় কৃতিত্ব সাথে পাস করা ৪৬ জন ছাত্র – ছাত্রীকে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

