মাগুরার মিঠা শুটকি, ব্যাপারই আলাদা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার বিল কেন্দ্রীক গ্রামগুলোত এখন চলছে দেশি মিঠা পানির মাছ শুকোনোর ধুম। অনেক গৃহস্থ শীতের শেষে মাছ শুকিয়ে সংরক্ষণ করে রাখেন। খাওয়ার পাশাপাশি অনেকে শুকনো মাছ বিক্রি করে বাড়তি আয় করেন। ভাল দাম ও প্রচুর চাহিদা থাকায় এসব মাছ চালান হচ্ছে রাজধানীসহ বিভিন্ন জেলায়।

স্থানীয়রা জানান, এলাকার নদী বাঁওড় খাল বিল পুকুর বর্ষায় প্লাবিত হয়। আষাঢ় মাসে নানা জাতের দেশীয় মাছ ডিম ছেড়ে বংশ বিস্তার করে। এসব মাছের মধ্যে পুটি, সরপুটি, কৈ, শিং, শৈল, গজার, টাকি, টেংরা, বাইন, চিংড়ি, বেতরঙ্গি, বাতাসি, বোয়াল ও খয়রা অন্যতম।

নদী বাঁওড় খাল বিল পুকুর শুকিয়ে যাওয়ার পর মাছ ধরা শুরু হয়। জানা যায়, প্রথমে হাট- বাজার থেকে মাছ কিনে এনে খালের পানিতে ধুয়ে বাঁশের মাচা করা চাতালে এক সপ্তাহ থেকে পনের দিন শুকাতে হয়। তারপর বস্তাবন্দী করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়।

আড়পাড়া গ্রামের মাছ ব্যবসায়ী অলোক মালো জানান, এবার তিনি ৫ মণ দেশী পুঁটি মাছ শুকিয়েছেন। খুলনা, গোপালগঞ্জ, মাদারিপুরসহ বিভিন্ন জেলার ব্যাপারীরা এসে এ মাছ কিনে নিয়ে যান। কাঁচা মাছ প্রতি মণ ৫শ থেকে শুরু করে ৫ হাজার টাকা ক্রয় করেন এবং শুকিয়ে সাড়ে ৬ হাজার থেকে ১৫ হাজার টাকা মণ বিক্রি করে থাকেন।

স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মাছ বিভিন্ন জায়গায় চালানও হচ্ছে। পেশায় জেলে নয় এমন লোকজনও মাছ ধরে ও বিক্রি করে বাড়তি টাকা আয় করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: