আজ বুধবার, জুন ২৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখার আড়পাড়া- শালিখা সড়কের আড়পাড়া বাজারের দাউদ মুন্সীর রাইচ মিলের সামনে বালু ভর্তি ট্রাকের চাপায় দুই মটোরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ( ২৩ মার্চ) রাতে সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আড়পাড়া বাজারের দাতের চিকিৎসক .সাহাবুর রহমান (৪০) ও কাপড়ের দোকানের কর্মচারী শাকিব হোসেন (২৫) মটোরসাইকেল যোগে বাজার থেকে তাদের গ্রামের বাড়ি জুনারী যাচ্ছিলো। পথিমধ্যে দাউদ মুন্সীর রাইচ মিলের সামনে পৌছালে শালিখা -আড়পাড়া গামী ওষুধের কার্ভড ভ্যানকে সাইড দিতে গিয়ে আড়পাড়া – শালিখা গামী বালু ভর্তি ট্রাক মটোরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মটোরসাইকেলের দুই আরোহী নিহত হন। নিহত শাহাবুর শালিখা উপজেলার ঝুনারী গ্রামের নুরমহম্মদ মোল্যা ও একই গ্রামের শামিমুর রহমান মোল্যার পুত্র সাকিব হোসেন। ঘাতক ট্রাকসহ চালক হানিফ মোল্যাকে ও পিকআপ ভ্যান শালিখা থানার পুলিশ আটক করলেও পিকআপ ভ্যানের চালক ও হেল্পার পালাতক রয়েছে।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশাররফ হোসেন বলেন আমরা দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র দুর্ঘটনা স্থলে পৌঁছায় এবং দুর্ঘটনায় নিহত দুজন কে উদ্ধার ও ঘাতক ট্রাক-পিকআপ ভ্যান জব্দ করি। এ ছাড়া ট্রাকের চালক কে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

