আজ শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন। মঙ্গলবার বিকাল ৫ টায় শালিখা থানা পুলিশের আয়োজনে থানা গোল চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শালিখা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রব এবং সিনিয়র সাংবাদিক দীপক চক্রবতী, তুহিন ইসলাম ।প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলী, সহ -সভাপতি জি আর এম তারিক, স্বপন বিশ্বাস। শালিখা রিপোর্টাস ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ,সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক মনিরুল ইসলাম, বাহারুল ইসলাম, ইকবাল হোসেন, নাজমুল হক, সাইফুল ইসলাম, কামরুজ্জামান অন্তর, হাবিবুল হকসহ শালিখায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
এসময় শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন শালিখা উপজেলাকে মাদক, জুয়া
চোরাকারবারিসহ নানাবিধ অপরাধ মুক্ত একটি মডেল উপজেলায় পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

