আজ রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখার আড়পাড়া ডিগ্রী কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তি ফরম জমা নেওয়ার সময় ২৫০ জন শিক্ষার্থীর কাছ থেকে কোন রসিদ ছাড়ায় ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের বিরুদ্ধে৷ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আড়পাড়া ডিগ্রী কলেজে সরেজমিনে গিয়ে এই অভিযোগ পাওয়া যায়৷ কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ জানান কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের নির্দেশেই শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিচু ২০০ টাকা করে নিচ্ছেন৷ শিক্ষার্থীরা জানাই টাকা না দিলে ফরম জমা নিচ্ছেন না ৷ এব্যাপারে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানকে কলেজ কক্ষে না পেলেও তাঁর মুঠো ফোনে কথা বললে তিনি অভিযোগের সত্যতা শিকার বলেন, আমি যশোরের লেবুতলা নামে একটি গ্রামে আছি৷ শিক্ষক কর্মচারীদের দুপুরের খাবার ও কাগজ পত্র ফটো কপি করার জন্য টাকাটা নেওয়া হচ্ছে৷ এছাড়াও ব্যাংকের সাথে একাউন্ট খোলার চুক্তি আছে৷ তাদের আবার কিছু টাকা দেওয়া লাগে৷ আপনারা রবিবারে আমার সাথে দেখা করেন৷
বিষয়টি নিয়ে উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়ের সাথে কথা বললে তিনি বলেন, উপবৃত্তি ফরম পুরোনের জন্য সরকার আবেদন ফরম ছাড়েন৷ সেখানে শিক্ষার্থীরা আবেদন করে৷ যাচাই বাচাই করে গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়৷ এখানে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া কোন নিয়ম নাই৷ যদি কোন প্রতিষ্ঠান টাকা নিয়ে থাকে তাহলে বিষয়টা আমরা দেখবো৷

