আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
মাগুরার শালিখায় নানা আয়োজনে উদযাপিত হলো ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। দিনের শুরুতে ৩১(একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা ইউনিয়ন পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন পূর্বক কুজকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী করেন বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডঃ শ্রী বিরেন শিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর মাস্টার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্ম উপাসনালয়ে প্রার্থনা করা হয়।
দিবসটি উপলক্ষে বিকাল ৩ টায় আড়পাড়া আইডিয়াল স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রীতিপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতা অনুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন করা হয়।

