শ্রীপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত। Magura news

 মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিএম নকিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান, শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশ নেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: