শালিখায় দৈনিক সমাজের কথা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় যশোর থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সমাজের কথা পত্রিকার ১৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রেসক্লাব শালিখার আয়োজনে আজ বিকাল ৫ টায় প্রেসক্লাব শালিখার মিলনায়তন কক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়।

প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক ও সমাজের কথা পত্রিকার শালিখা উপজেলা প্রতিনিধি নওয়াব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী ইন্দ্রনীল অ্যান্ড অ্যাসোসিয়েটস এর প্রধান সংগঠক ইন্দ্রনীল বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেওজগাতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস, শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রনি মুন্সি। এছাড়াও প্রেসক্লাব শালিখার সাংগঠনিক সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিশ্বাস, শ্রী ইন্দ্রনীল এসোসিয়েটস এর প্রচার সম্পাদক আবু হুরাইরাসহ উপজেলায় কর্মরত প্রিন্ট প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শ্রী ইন্দ্রনীল বিশ্বাস বলেন, সাংবাদিক জাতির বিবেক, একজন সাংবাদিক একটি জাতিকে সঠিক পথে পরিচালনা করতে অসামান্য ভূমিকা পালন করে। সর্বোপরি বাংলাদেশকে একটি সোনার বাংলায় পরিণত করতে সকল সাংবাদিককে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে কেক কেটে ও মোমবাতি জ্বালিয়ে এক আনন্দঘন পরিবেশে পত্রিকাটির  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব শালিখার সহ-সভাপতি জিআরএম তারিক।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: