আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য পেডিয়াট্রিক ফরমুলায় ফাইজার বায়োএনটেক কমির্নেটি কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনি দিনে তিন হাজারের বেশি শিশুকে টিকদান করা হয়ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুম নেছা।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন। এসময় উপস্থিত উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু হানিফ মুন্সী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া ডাঃ নাজমুল হোসেন, ডাঃ আফজাল হেসেন প্রমূখ।
উদ্বোধনকালে ডা.সাইমুন নেছা বলেন, শিশুরা যেহেতু শিক্ষকদের কথা শোনে, তাই শিশুরা যেন কোন ভয়ভীতি ছাড়ায় টিকা নিতে আগ্রহী হয় সে বিষয়ে তাদের উদবুদ্ধ করতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, আমাদের ১৩ দিনের গৃহীত কর্মসূচিতে উপজেলার সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, মাদ্রাসাসহ প্রথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে এছাড়াও ৫-১১ বছর বয়সী ঝড়েপড়া ও ছিন্নমূল সকল শিশুদেরকেও টিকাদান করা হবে বলে জানান তিনি।

