”আবারো কয়দিন এট্টু নিশ্চিন্তি থাকতি পারবো”- শালিখার বৃদ্ধা মুক্তি বেগম

মাগুরানিউজ.কমঃ

শালিখা থেকে দেবব্রত দে –

”আবারো কয়দিন এট্টু নিশ্চিতি থাকতি পারবো”, ভিজিডি’র চাল পেয়ে আনন্দিত হাসিমাখা মুখে একথাগুলো বললেন মাগুরার শালিখার বুনাগাতি ইউনিয়নের হতদরিদ্র বৃদ্ধা হাসিনা বেগম, নজিরত বিবি, মুক্তি বেগমসহ উপস্থিত সুবিধাবঞ্চিত নারীরা।

আজ বুনাগাতি ইউনিয়নে তালিকাভুক্ত ১৪০ জন হতদরিদ্র নারীর প্রত্যেককে ভিজিডি’র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বরাদ্দের মোট ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার বুনাগাতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নিজ হাতে উপস্থিত নারীদের এই চাল বিতরন করেন।

এসময় উপস্হিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মিরাজ হোসেন, বুনাগাতি ইউপি চেয়ারম্যান জনাব বক্তিয়ার লস্কর ও ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

বুনাগাতি ইউপি চেয়ারম্যান জনাব বক্তিয়ার লস্কর জানিয়েছেন, ইউনিয়নের তালিকাভুক্ত হতদরিদ্র ১৪০ জন নারীর প্রত্যেককে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: