মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ শনিবার, অগাস্ট ২৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
শালিখা থানা পুলিশ হত্যা মামলাসহ বিভন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে। বুধবার রাতে উপজেলার সাবলাট গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতার কৃত আসামীরা হলেন, উপজেলার সাবলাট গ্রামের বিশারত মোল্যার ছেলে মহব্বত আলীকে (জি,আর ৩৫/২১।সি,আর ৯৩/১৭) দুইটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়।
এবং বাকি আসামীদের শালিখা থানার দ্রুত বিচার আইনে ৩৭/২২ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
উপজেলার একই গ্রামের বক্কার মোল্যার ছেলে মোঃ বসারত মোল্যা ও ইসারত মোল্যা, আবুল লস্করের ছেলে টিটো লস্কর, বক্কার মোল্যার ছেলে রবিউল ইসলাম, চাঁদ আলীর ছেলে আবু বক্কর, ওহাব মোল্যার ছেলে দাউদ হোসেন, আদিল বিশ্বাসের ছেলে মতিয়ার বিশ্বাস, হোসেন মোল্যার ছেলে আঃ হালিম মোল্যা, মোজাহার মোল্যার ছেলে কালাম মোল্যা, ছদর উদ্দিনের ছেলে মিরাজ আলী, সাহাদত মোল্যার ছেলে আনিস মিয়া, অকিল উদ্দিনের ছেলে মোঃ রাজু হোসেন, আনিস মিয়ার ছেলে আবজাল হোসেন, রায়হান মোল্যার ছেলে আনিসুর রহমান৷ শালিখা থানা পুলিশ জানাই বিশেষ অভিযান চালিয়ে আসামীদের বুধবার রাতে উপজেলার সাবলাট গ্রাম থেকে গ্রেফতার করা হয়৷ তারা সকলেই দ্রুত্য বিচার মামলায় পরোয়ানাভুক্ত আসামী ছিল৷ আজ বৃহস্পতিবার দুপুরে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে৷

