মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ বুধবার, জুলাই ২৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
শালিখায় নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝিনুক মন্ডল(১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
ঝিনুক মন্ডল শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধাওয়াসিমা গ্রামের পঙ্কজ মন্ডলের মেয়ে ও বরইচারা অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের এবছরের এসএসসি পরীক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,পড়া পড়াশোনার পাশাপাশি বাড়ির ছোটখাট কাজের প্রতি নজর দেওয়ার জন্য আত্মহননকারী ঝিনুকের উপর একটু বোকাবোকি করেন তার মা।পরে মায়ের উপর অভিমান করে মঙ্গলবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঝিনুক।
এব্যাপারে ঝিনুকের বড় কাকা দেব মন্ডল জানান,বুধবার সকালে ঝিনুকের মা-বাবার কান্নাকাটি শুনে ঝিনুকের ঘরে ঢুকে তার ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করি তাকে।
আড়পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুমন্ত রায় বলেন,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম জানান,এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় শালিখা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

