শালিখায় ১২১০ জন কৃষক পেল সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরের খরিফ-২, ২০২২-২৩ মৌসুমে উফশী আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রাণোদনা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ১১৫০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ৬০ জন পেঁয়াজ চাষীকে বিঘা প্রতি ১ কেজি গ্রীষ্মকালীন  পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার এবং চারা তৈরির জন্য অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস প্রমূখ। বিতরণকালে অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কৃষকদেরকে আরো বেশি উৎপাদনমুখী হওয়ার আহ্বান জানান

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: