শালিখায় কালবৈশাখী ঝড়ের তান্ডব: ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, বসতবাড়ি ও গাছপালা। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি, বসতবাড়ি, গাছপালাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
আজ শনিবার ভোরবেলা কয়েক মিনিটের ঝড়ে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। উপজেলার উজগ্রাম – সেওজগাতি গ্রামের বিদ্যুৎ সংযোগের প্রায় ১১ টি খুঁটি সম্পূর্ণ হেলে পড়েছে।
ফলে তালখড়ি ইউনিয়নের সেওজগাতি, উজগ্রাম, গোবিন্দপুর, ভাটোয়াইল, লক্ষ্মীপুর, সাংদাসহ কয়েকটি গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সরেজমিন উপজেলার আড়পাড়া, বুনাগাতি, ধনেশ্বরগাতী, শতখালীসহ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিভিন্ন সড়কের উপরে ভেঙে পড়েছে বড় বড় গাছের ডালপালা আবার কোথাও সম্পূর্ণ গাছটি উপড়ে পড়েছে পার্শ্ববর্তী রাস্তার উপরে।
স্থানীয়রা জানান আড়পাড়া-বুনাগতি সড়কের পার্শ্ববর্তী থাকা বিভিন্ন বড় বড় গাছের ডাল-পালাগুলো পঁচে গেছে, একটু ঝড় হলেই ভেঙে পড়ে রাস্তার উপরে ফলে বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে সেখানে। এছাড়াও উপজেলার সেয়জগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস কক্ষের টিনের ছাউনি উপড়ে পড়াই নষ্ট হয়ে গেছে প্রতিষ্ঠাটির বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র। এ যেন মরার উপর খাঁড়ার ঘা।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস বলেন, আমার প্রতিষ্ঠানটি এমপিও না হয় প্রতিবছর নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয় তবে সরকারি কোন সহযোগিতা পেলে প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ঠিক রাখা যেত বলেও জানান তিনি।
উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাড: কামাল হোসেন জানান, সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্ট দপ্তরকে মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য নির্দেশনা দিয়েছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে হতাশ না হয়ে ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: