শালিখায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে প্রিন্স মাহমুদ(পারভেজ) (২০) নামে  যুবক নিহত হয়েছে। গতকাল বিকালে উপজেলার চতুরবাড়িয়া বাজারে এ ঘটনাটি ঘটে । নিহত প্রিন্স মাহমুদ(পারভেজ) উপজেলার তালখড়ি ইউনিয়নের গোয়ালখালি গ্রামের মাসুদ মোল্লার ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সম্পাদক। সে শালিখা উপজেলার সিংড়া বিহারীলাল শিকদার কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
পুলিশ সূত্রে ও সরজমিনে গিয়ে জানা যায়, শালিখা উপজেলার চতুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর সাথে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আকাশ নামের একটি ছেলের মধ্যে ভালোবাসার সূত্র ধরে এ ঘটনাটি ঘটে। এরই জের ধরে আকাশ সহ কয়েকজন লোক বায়েজিত নামে একটি ছেলেকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে পরে বায়েজিত সহ বিদ্যালয়ের কতিপয় ছাত্র ও স্থানীয় কিছু লোক আকাশসহ তার লোকদের ধাওয়া করে চতুর বাড়ি বাজারে পৌঁছালে সেখানে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে নিহত প্রিন্স মাহমুদ (পারভেজ)  আকাশ ও তার লোকদের নিকট বিষয়টি কি নিয়ে ঘটেছে তা জানতে গেলে আকাশসহ তার লোকজন প্রিন্স মাহমুদ এর বুকে বার্মিজ ছুরি দিয়ে আঘাত করে। এ সময় হাসান মাহমুদ নামে আরও একজন আহত হন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রিন্স মাহমুদের অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলাম জানান, প্রেমঘটিত বিষয় নিয়ে এ ঘটনাটি ঘটেছে এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি তবে মামলার প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন এ ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: