পরিকল্পিত সবজি চাষে সফল শালিখার প্রশান্ত বিশ্বাস। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
সবজি চাষে সফল শালিখার বাউলিয়া গ্রামের কৃষক প্রশান্ত বিশ্বাস। তার মাসিক গড় আয় লাখ টাকা। এ আয়ে সন্তুষ্ট কৃষক প্রশান্ত। তার সব চেয়ে বেশি লাভ জনক ফসল একই মাচায় দুই প্রকার সবজির চাষ। একই মাঁচায় উপরে লাউ ও নিচে শষা চাষ করে ভাল ফল পাচ্ছেন তিনি। আর চাষের পদ্ধতি দেখতে ও শিখতে প্রতিদিন দুরদুরান্ত থেকে কৃষকরা এসে ভিড় জমায়। তিনি প্রায় ৪৬ শতক জমিতে সারা বছর ধরে বিভিন্ন জাতের সবজির চাষ করেন। যার মধ্যে রয়েছে বেগুন, করলা, লাউ, কুমড়া, শষা, গাজর, বিভিন্ন জাতের কপি ও ভেন্ডি।
কৃষক প্রশান্ত বিশ্বাস বলেন, সারা বছর সবজির চাষ করি। সবজিতে সাধারণ ফসল থেকে১০ থেকে ৫০ গুন বেশি আয় করতে পারি। ১১ শতাংশ একটা জমিতে একই মাচায় লাউ ও শষা চাষ করেছি। এতে আড়াই মাসে ২ লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্য সবজি উঠতে শুরু হয়েছে।
 উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সজিব হোসেন বলেন পরিকল্পিত সবজি চাষ লাভজনক। উপজেলার বাউলিয়া গ্রামের কৃষক প্রশান্ত অত্যন্ত পরিশ্রমী। পরিকল্পনার মধ্যে সবজি চাষ করায় তিনি লাভবান হচ্ছেন।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: