মুক্তিযোদ্ধাদের সম্মানে শালিখা ইউএনও অফিসে সংরক্ষিত চেয়ার স্থাপন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুটি সংরক্ষিত চেয়ার স্থাপন করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃকামাল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মো,তারিফ উল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র’র উপস্থিতিতে এ চেয়ারের উদ্বোধন করা হয়।
এ্যাড,কামাল হোসেন ও মো,তারিফ উল হাসান তাদের বক্তব্যে বলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করতে এ চেযার স্থাপন করা হয়েছে।যদিও মুক্তিযোদ্ধাদের প্রতি এ সম্মান প্রদর্শন করা যথেষ্ট নয়।তবুও চেষ্টা করেছি।মুক্তিযোদ্ধারা তার কার্যালয়ে কোন সেবা গ্রহন করতে আসলে তারা এই সংরক্ষিত চেয়ারে আসন গ্রহন করবেন।এ চেয়ার মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকবে।
শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর মাষ্টার ও বীর মুক্তিযোদ্ধা  সরদার ফারক আহমদ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে আশা ব্যাক্ত করেন মাগুরা জেলার সকল উপজেলাসহ দেশের অন্যান্য উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে অনুরুপ চেযার প্রতিষ্ঠিত হবে।।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: