শালিখায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে জাতীর পিতার প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শালিখা উপজেলা প্রশাসন,শালিখা থানা পুলিশ , মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী বের করা হয়। পরে উপজেলা মুক্তমঞ্চে শিশু সমাবেশ, আলোচনা সভা,কেক কাটা,রচনা প্রতিযোগিতা ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃকামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তিথি মিত্র,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার,শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহম্মেদ।
 উপজেলা আওয়ামীলীগের  আয়োজনে দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইলিয়াচুর রহমান, সহ-সভাপতি বিমলেন্দু শিকদার,যুগ্ন সম্পাদক বক্তিয়ার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, দপ্তর সম্পাদক দেবব্রত কুমার, প্রচার সম্পাদক সাব্বির হোসেন বিপ্লব, উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ রাম মোহন দে, প্রচার সম্পাদক মনিরুল ইসলামসহ আ.লীগ,যুব লীগ, সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কামরুল ইসলাম।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: