শালিখায় তিন বছর ধরে প্রবাসীর স্ত্রীর ঘরে তালা, ভেঙ্গে ফেলা হয়েছে সদ্য নির্মিত রান্নাঘর। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় তুরাফ মণ্ডলের বিরুদ্ধে প্রবাসী আমিনুর বিশ্বাসের বাড়িতে তিন বছর ধরে তালা লাগিয়ে রাখা ও সদ্য নির্মিত রান্নাঘর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা (সিলেডাঙ্গা) গ্রামে।
সরেজমিন দেখা যায়, সদ্য নির্মিত একটি রান্না ঘর ভেঙে ফেলা হয়েছে এবং তাঁর পাশে থাকা একটি ঘরে ঝোলানো রয়েছে কয়েকটি তালা।
রুমিছা খাতুন বলেন, “শুনেছি তুরাফ মণ্ডলের সঙ্গে আমার স্বামীর আর্থিক লেনদেন রয়েছে। তবে পাওনা টাকার
মধ্যে লক্ষাধিক টাকা পরিশোধ করা হয়েছে। এরপরেও তুরাফ আমার বাড়িতে তালা দিয়েছে। রান্নাঘর ভেঙে ফেলেছে।’
এ ব্যাপারে অভিযুক্ত তোরাপ মণ্ডল বলেন, “আমিনুর বিশ্বাস আমার এক আত্মীয়কে মালয়েশিয়া নেওয়ার কথা বলে আমার কাছ থেকে চার লক্ষাধিক টাকা নেয়। কয়েক বছর পেরিয়ে গেলেও তিনি আমার টাকাও পরিশোধ করেন নাই। এমনকি আমার আত্মীয়কে বিদেশেও নেননি।
এ বিষয়ে তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দীনের বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। কোনো অভিযোগ ও আসেনি।’
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: