শালিখায় যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ উদযাপন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।
আজ সোমবার (৭ই মার্চ) প্রত্যুষে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, ৭ ই মার্চের ভাষণ, রচনা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে শালিখা উপজেলা প্রশাসন।
এছাড়াও উপজেলা মিলনায়তন কক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মাস্টার, শালিখা থানা অফিসার ইনচার্জ বিলারুল ইসলাম,  বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ৭ এই মার্চের ভাষণের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: